মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। 

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসংগত পরীক্ষা নেয়া যায়, যাতে ভালো ছাত্র ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করায় এবার প্রশ্নফাঁসের সুযোগ নেই। 

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং। ১১ থেকে ২৩ জানুয়ারি আবেদন করা যাবে। 

মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে জানিয়ে তিনি বলেন, যেটা আগেও ছিলো। তবে যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসছে তাদের ১০ নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০ই থাকবে।  

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। এতে সরকারি মেডিকেলে মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮০টিতে। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১১৭২৮ আসন রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন।

এদিকে মান ধরে রাখতে না পারায় বেশ কিছু মেডিকেল কলেজ বন্ধ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

আরবিএস
দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিক্যালে ভর্তি পরীক্ষায় নির্বাচিত ১৯৩ জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সর্বমোট এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।  তাদের মধ্যে সরকারি-বেসরকারি মেডিক্যালের জন্য জন্য ৬০ হাজার ৯৫...
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বসেছে ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকাসহ সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর