এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, পাল্টাচ্ছে প্রশ্নের ধরন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। এবারের পরীক্ষার প্রশ্নপত্রে প্রথমবারের মতো এমসিকিউয়ের পাশাপাশি থাকবে লিখিত অংশও।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। 

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় এবার লিখিত অংশ যুক্ত হচ্ছে। তবে সেটি হবে সীমিত পরিসরে। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বৈঠকে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অনেকে। 

পরীক্ষার দেড় মাস আগে এ সংক্রান্ত আবেদন, সময়সূচি ও অন্য নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর।

একাত্তর/এসি
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। 
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বসেছে ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকাসহ সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর