কানে লুকানো ডিভাইসে প্রশ্নের উত্তর পেতেন পরীক্ষার্থী

আপডেট : ১৯ মে ২০২২, ১১:০৯ পিএম

সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় হিডেন স্পাই ওয়্যারলেস কিটে উত্তর সরবরাহ করা চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন যন্ত্রে উত্তর সরবরাহ করে পরীক্ষার্থীদের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করতো চক্রটি। শুক্রবার (২০ মে) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও উত্তর সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলো তারা।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে কাছে উত্তর সরবরাহ করতো একটি চক্র। এর মাধ্যমে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা।

আর এ কাজের জন্য ব্যবহার করতো হিডেন স্পাই ওয়্যারলেস কিট, যা পরীক্ষার্থীর কানে লুকানো থাকতো। আর উত্তর দেয়ার জন্য বাইরে থাকতো মেধাবী শিক্ষার্থীদের একটি দল।

কানের ভেতর ইয়ার পিস আর অটোমেটিক কল রিসিভ হয় এমন সিম লাগানো ডিভাইস থেকে পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন জেনে উত্তর বলে দিতো এই মেধাবী দলটি।

অভিনব এমন প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‌্যাব মুখপাত্র খন্দকার আল মঈন।

তিনি বলেন, উত্তর সরবরাহের জন্য চক্রটি প্রথমে নিতো দুই লাখ টাকা, আর পাশ করলে আরো ১০ থেকে ১৫ লাখ টাকা। তবে শেষ রক্ষা হয়নি। এভাবে চক্রটি কোটি টাকা হাতিয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরীক্ষায় অভিনব উপায়ে উত্তর সরবরাহের এই চক্রের মূল হোতা ইকবাল হোসেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিজ এলাকায় শিক্ষকতার সময় ২০১৫ সালে একই এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আলতাফ হোসেন নামের একজনের মাধ্যমে এই চক্রে যুক্ত হন।

পরবর্তীতে করোনাভাইরাস মহামারীর সময় আলতাফ হোসেন মারা গেলে ইকবাল হোসেন এই প্রতারক চক্রটির পরিচালনা শুরু করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মঈন।

গ্রাহক পরীক্ষার্থী সংগ্রহ করতো সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী নজরুল ও মেহেরপুরের মুজিবনগর সমাজসেবা কার্যালয়ের সাবেক কর্মী মোদাচ্ছের।

চক্রের আরেক সদস্য রমিজের দায়িত্ব ছিলো পরীক্ষার্থীদেরকে এই ইলেক্ট্রনিক ডিভাইস কিভাবে ব্যবহার করতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া। রমিজ হত্যা মামলার পলাতক আসামি।

র‌্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকার সময় ২০২০ সালে চক্রের প্রধান ইকবালের সঙ্গে রমিজের পরিচয় হয়।

সে সময় রমিজ তার আর্থিক সংকটের কথা ইকবালকে খুলে বলেন এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে বলে জানান।

ইকবাল তাকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সহযোগিতা করার কথা বলে প্রতারক চক্রের সদস্য করে নেন। ডিভাইস সম্পর্কে ইকবালের জ্ঞান কম থাকায় তিনি রমিজকে দিয়ে কাজ করতেন।

র‌্যাব মুখপাত্র জানান, প্রতারণায় ব্যবহার করা ডিভাইসগুলো বিদেশ থেকে আনা এবং মূলত দুটি অংশে বিভক্ত। ডিভাইসটির একটি অংশ ইয়ার পিস, যা কানের ভেতরে দেয়া হয়।

আরও পড়ুন: চলতি বছরে হচ্ছে না জেএসসি, অনিশ্চিত পিইসি পরীক্ষাও

আর অটোমেটিক কল রিসিভ হওয়া সিম লাগানো অপর অংশটি শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে তাদের পরীক্ষার হলে পাঠানো হয়।

বুধবার রাতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের হোতা ইকবালসহ চারজনকে। উদ্ধার করা হয় জালিয়াতির কাজে ব্যবহৃত দেশে নিষিদ্ধ বিভিন্ন ধরনের যন্ত্র।


একাত্তর/আরএ

প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চারটি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া প্রথম...
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। এ তিন বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের...
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।নীতিমালা অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর