চলতি বছরে হচ্ছে না জেএসসি, অনিশ্চিত পিইসি পরীক্ষাও

আপডেট : ১৯ মে ২০২২, ১০:৫৭ পিএম

চলতি বছরে জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি পরীক্ষা হবার সম্ভাবনা নেই। কারণ হিসেবে আন্তঃবোর্ড সমন্বয়ক বলছেন, অক্টোবরে এইচএসসি পরীক্ষা শেষ হলে, মাত্র দেড় মাসের মধ্যে ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।

এদিকে প্রাথমিক সমাপনী- পিইসি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিগগিরই এনিয়ে সিদ্ধান্ত আসছে বলে জানা গেছে।

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হয়নি।

তবে এ বছর পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় এই দুই শ্রেণির শিক্ষার্থীদের বাড়তি যত্ন নিচ্ছেন অভিভাবকরা। পুরোদমে ক্লাস চালিয়ে যাচ্ছেন শিক্ষকরাও।

এই দুই পরীক্ষার আগে, ১৯ জুন থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি পরীক্ষা, আর আগস্টে শুরু হয়ে অক্টোবরে শেষ হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এই দুই পরীক্ষা নিয়ে যখন চলছে ব্যস্ততা তখন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার কী হবে, বোর্ডের বিভিন্ন মাধ্যমের খবর-পরীক্ষা নেয়া হচ্ছে না।

তবে ঢাকা বোর্ড চেয়ারম্যান তপন কুমার সরকার বলছেন, পরীক্ষার বিষয়টি পর্যালোচনা করা হবে। এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি। তিনি মনে করেন, জেএসসি আয়োজন কঠিন হবে।

অস্পষ্টতা আছে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়েও। পরীক্ষা না নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে মন্ত্রণালয়ের। কিন্তু তা স্পষ্ট করলেন না প্রাথমিক সচিব।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান বললেন, আপাতত শিক্ষার্থীদের শিখনের ঘাটতি মেটাতে মনোযোগ দেয়া হচ্ছে।

এদিকে, ২০২৩ সাল থেকে চালু হতে যাওয়া পাঠ্যক্রমে দুই সমাপনী পরীক্ষা নেই। করোনায় পরীক্ষা হয়নি গেলো দুই বছরের।

আরও পড়ুন: অভিযান নিয়ে অভিযোগ উড়িয়ে দিলো ভোক্তা অধিদপ্তর

তাই চলতি বছর সমাপনী পরীক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্নও তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান।

তার পরামর্শ, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের বছরব্যাপী বড় পরিসরে মূল্যায়নে করা হলে উপকার বেশি হবে।

একাত্তর/আরএ

জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।
গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর