যুব রেড ক্রিসেন্ট জাবির ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন

আপডেট : ২১ জুন ২০২২, ১২:৪৬ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।  

সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে এ ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. রাশেদা আখতার, ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) ড. আবুল কালাম আজাদ। বিশ্ববিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এ ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। 

image

এ কার্যক্রম পরিচালনার কর্মপরিকল্পানা প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে ‘যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ফি নির্ধারণ তহবিল সংগ্রহ ও ব্যায় সংক্রান্ত নীতিমালা, প্রশিক্ষণ কর্ম-পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়ন, দলগত পরিচালনা কমিটি চূড়ান্তকরণ, ‘শেখ রাসেল আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্র’ নামাকরণে আধুনিক মানসম্পন্ন স্বতন্ত্র ভবন নির্মান, বর্তমান অফিস কক্ষ সম্প্রসারণ ও সাময়িক প্রশিক্ষন রুম তৈরি, দূর্যোগ মোকাবেলার প্রস্তুতির সরঞ্জাম সংগ্রহ, স্বতন্ত্র ফায়ার স্টেশন প্রতিষ্ঠার উদ্যেগ গ্রহণ, আর্ন্তজাতিক ক্লাইমেট ভলেন্টিয়ার্স কনফারেন্স প্রসঙ্গ সমূহ। প্রস্তাবিত বাজেট ৬ কোটি ৩২ লাখ টাকা। যার পুরোটাই অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হবে।


একাত্তর/এআর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের মোবাইল বন্ধ করে র‍্যাগ দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই বিভাগের ৫৩তম ব্যাচের ১৬...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর