ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৪ শতাংশ

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। 

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এছাড়াও মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ০৬ জুলাই, ২০২২ বিকাল ৩:০০ টা হতে ২১ জুলাই, ২০২২ বিকাল ৫:০০ টা পর্যন্ত ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: চার আসামি তিন দিনের রিমান্ডে

ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় ৮ শহরে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৩৩ জন।


একাত্তর/এসজে

অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর