শিক্ষার্থীদের টিকাকরণ শেষেই খুলছে বিশ্ববিদ্যালয় ও হল

আপডেট : ০২ জুন ২০২১, ০৬:৩৬ পিএম

করোনা টিকার দুই ডোজ নিশ্চিত করেই দেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

জুনে চীন থেকে টিকা এলে জুলাই বা আগষ্ট মাসের মধ্যেই শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দেয়ার কার্যক্রম শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে

এরপরই বিশ্ববিদ্যালয় খোলার কথা ভাবছে কর্তৃপক্ষ তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীকে টিকা আওতায় আনার বিষয়ে কোন আলোচনা নেই

হল খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে মঙ্গলবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একটি অংশ

একদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জুনেই আসছে চীনের টিকা অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই এই টিকা পাবেন মেডিকেল, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া নিয়ে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঞ্চরী কমিশনের কর্মকর্তারা

সেখানে দুই ডোজ টিকা নেয়ার পরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে মঞ্জুরী কমিশন বলছে প্রথম দফায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীরা টিকা পাবেন

এরপরই পাবেন অনাবাসিক আর প্রাইভেটের শিক্ষার্থীরা দুই ডোজ টিকা শেষ করতে সময় লাগবে জুলাই বা আগষ্ট এরপরই খুলবে সব বিশ্ববিদ্যালয়

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সোয়া দুই হাজার কলেজের লাখো শিক্ষার্থীর টিকা নিয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত নেই নতুন উপাচার্য মশিউর রহমান বলছেন, অনলাইন ক্লাস আর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়াতেই তারা গুরুত্ব দিচ্ছেন

তাহলে সাত কলেজের শিক্ষার্থীদের টিকার দায়িত্ব কারা নিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা


একাত্তর/এসএ

ঢাকাসহ চার জেলা বাদে দেশের ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে...
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিলো।
চলমান তাপপ্রবাহের কারণে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টে নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর