পাঠ্যবইয়ে ভুল চিহ্নিত করে সংশোধনী দিল এনসিটিবি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০১:৫৮ পিএম

নতুন শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির তিনটি বিষয়ের বইতে ভুল চিহ্নিত করে সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যবইয়ে ভুল নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই এই সংশোধনী দেয়া হলো।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পৌরনীতি ও নাগরিকতা এই তিন বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় মোট ৯টি ভুল মিলেছে। সেসব ভুল চিহ্নিত করে, নতুন করে সংশোধনী দেয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে, এই তথ্য জানিয়েছে এনসিটিবি।

নবম-দশম ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে চারটি ভুল সংশোধন করা হয়েছে। বইটির ১৮১ পৃষ্ঠায় বলা ছিলো, ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনীর নির্যাতন, গণহত্যা ও ধ্বংসলীলায় মেতে ওঠে। সংশোধনীতে বলা হয়েছে, ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনীর নির্যাতন, গণহত্যা ও ধ্বংসলীলায় মেতে ওঠে।

ওই বইয়ের ২০৩ পৃষ্ঠায় বলা হয়েছে, পঞ্চমভাগে জাতীয় সংসদ। ওই অংশের সংশোধনীতে বলা হয়েছে, ষষ্ঠ লাইনে পঞ্চমভাগে আইনসভা।

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে তিনটি সংশোধনী দেয়া হয়েছে। এ বইয়ের ৬ পৃষ্ঠায় বলা হয়েছে, ৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল চারটি হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।

এ অংশের সংশোধনীতে বলা হয়েছে, ৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল পাঁচটি হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম, গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টি।

একই বইয়ের ১৬ পৃষ্ঠায় বলা আছে, ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প ও পিলখানা ইপিআর ক্যাম্প। ওই অংশের সংশোধনীতে বলা হয়েছে, রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানা ইপিআর সদর দপ্তার।

ওই বইয়ের ২৮ পৃষ্ঠায় বলা আছে, সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ এ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। সংশোধনীতে বলা হয়েছে, সাধারণ মানুষের মৌলিক মানবাধিকার সংরক্ষণ এ সংবিধানের বৈশিষ্ট্য।

নবম ও দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের বইয়ে দুটি দিক সংশোধন করা হয়েছে। বইয়ের ৫৭ পৃষ্ঠার রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ এর ১ নম্বর অনুচ্ছেদটি প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ এর ১ ক্রমিকের অনুচ্ছেদের প্রতিস্থাপিত হবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। সরকারের সব শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়।

আরও পড়ুন: আরেক দফা বাড়লো গ্যাসের দাম

তিনি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ পরিচালনা করেন। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ করেন। রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের (মহা-হিসাবরক্ষক, রাষ্ট্রদূত ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা) নিয়োগের দায়িত্বও রাষ্ট্রপতির। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। তিন বাহিনীর (সেনা, বিমান ও নৌবাহিনী) প্রধানদের তিনিই নিয়োগ দেন।

একাত্তর/আরএ

আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্শন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমান সরকারের সময়ে করা দেশের প্রথম শিক্ষানীতিতে একমুখী শিক্ষার কথা বলা হলেও দেড় দশকেও সেটি বাস্তবায়ন করা যায়নি। অন্তত চার ধারার শিক্ষা ব্যবস্থা দেশে ও সমাজে বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর