ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ পাঁচ জনকে হল ছাড়ার নির্দেশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৬ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে হল কর্তৃপক্ষ কতৃক তদন্ত কমিটি। ফলে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচ জনের হলের সিট বাতিল করে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ মার্চের মধ্যে তাদের হল ছাড়তে হবে।  

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম।

তিনি বলেন, আগামী ১ মার্চ দুপুর ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ হল কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।

ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরাসহ বাকি চারজন হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মাবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

আরও পড়ুন: আমি খুব খুশি উনি আমার বাড়িতে আসছেন: রাষ্ট্রপতি

এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেন ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা হলে আটকে রেখে নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তিনি।

পরে ১৫ ফেব্রুয়ারি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

হল প্রশাসন সেদিনই তদন্ত কমিটি গঠন করে। চার সদস্যের গতকাল রোববার প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন আজ হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোয়...
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ বিভাগের...
বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিল করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই বাচাই করে এই সিদ্ধান্ত নিয়েছেন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর