আমি খুব খুশি উনি আমার বাড়িতে আসছেন: রাষ্ট্রপতি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ এএম

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের আমন্ত্রণে কাল (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা তার নিমন্ত্রণ গ্রহণ করায় তিনি খুশি। 

এই সফরে কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যোগ দেবেন মিঠামইনে আওয়ামী লীগের জনসভায়। 

হাওর অঞ্চলের জন্য খ্যাত কিশোরগঞ্জ। ষষ্ঠ শতকের দিকে ব্রহ্মপুত্র নদের তীরে স্থানীয় কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোরের গড়ে তোলা গঞ্জই সময়ের পরিক্রমায় হয়ে ওঠে কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলাতেই রয়েছে, দেশের অন্যতম বড় হাওর নিকলী ও ইটনার হাওর। বর্ষার সময় এসব হাওর রূপ নেয় সাগরের মতো। যেদিকে চোখ যায় শুধু বিস্তৃত জলরাশি। 

এই হাওরে একদিকে যেমন দেশের গুরুত্বপূর্ণ মৎস্যভান্ডার। তেমনি শস্যভাণ্ডারও। হাওরের দিগন্ত বিস্তৃত এই হাওর মাছের অবাধ প্রজনন ক্ষেত্র। যেখানে বছরে একবারই ফসল ফলানো যায়। আর বাকি সময় পুরো এলাকা থাকে জলমগ্ন। এ কারণেই জেলার শ্লোগান- উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা।

দুই বারের রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করতে যাওয়া মোহাম্মদ আবদুল হামিদের আমন্ত্রণে ২৬ বছর পর মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে একদিন আগেই হেলিকপ্টারে উড়ে নিজ গ্রামে পৌছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিজে উপস্থিত থেকেই আপ্যায়ন করতে চান বঙ্গবন্ধু কন্যাকে। 

মিঠামইন হেলিপ্যাডে নামার পর সেখানের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে নিজ বাসভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তার বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি খুব খুশি উনি আমার বাড়িতে আসছেন। পরিবারের সবাই খুব খুশি। 

image

আবদুল হামিদ বলেন, টুঙ্গিপাড়া কতবার গেছি সেটা হিসেব করে বলতে পারবো না। যতবারই গেছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নেই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাকে রিসিভ করতে এসেছি।

শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তার বাড়িতে আসছেন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিলো না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাবো, আগে এখানে লঞ্চ ভিড়তো। 

তিনি বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন। কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারের জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।

এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

হাওরের রকমারি মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে জানিয়ে তৌফিক বলেন, রুই, কাতল, চিতলসহ যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়নের চেষ্টা করবো।

২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি।  তিনি হাওরের নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর সফর করবেন।

image

রাষ্ট্রপতির সফরের মধ্যেই দীর্ঘ দুই যুগ পর মঙ্গলবার সকালে মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।

এরপর রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর জন্য থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন। খাবারের মেন্যুতে থাকবে হাওরের মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির।

আর ওই দিন বেলা তিনটায় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এজন্য প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ। 

কিশোরগঞ্জের জনসভায় লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর আগে ১৯৯৮ সালে মিঠামইনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/এআর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর