চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে চার ছাত্রকে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় সাত ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এমবিবিএস ৫৯তম ব্যাচের অভিজিৎ দাসকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে একই ব্যাচের রিয়াজুল ইসলাম জয়, এমবিবিএস ৬২তম ব্যাচের সাজু দাস ও সৌরভ দেবনাথকে দুই বছরের জন্য এবং একই ব্যাচের মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও ইব্রাহিম খলিল সাকিবকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: যানজটে র্যাবের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার আট
উল্লেখ্য, ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত থাকার সন্দেহে গত ৮ ফেব্রুয়ারি রাতে চমেকের প্রধান ছাত্রাবাসের একটি কক্ষে চার ছাত্রকে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানান, ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। তাই অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
একাত্তর/এসজে
