ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেয়ার অভিযোগের মধ্যেই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে ‘যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের’ অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ করেন সাংবাদিকতা বিভাগের ওই শিক্ষার্থী।

অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, ২০২২ সালে কোর্স শিক্ষক থাকায় নাদির জুনাইদ বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের টপিক নির্ধারণ করে তা অনুমোদনের জন্য সরাসরি ফোন দিতে বলতেন। ভুক্তভোগীর টপিক চারবার বাতিল করে ব্যস্ততার কথা জানিয়ে রাতে ফোন দিতে বলতেন। রাতে ফোন দিলে ওই ভুক্তভোগীর সাথে তিনি টপিকের বাইরে গিয়ে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলতেন।

কোর্স শেষ হওয়ার পরে নাদির জুনাইদ ভুক্তভোগীর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হন। তাকে বিয়ের প্রস্তাবও দেন বলে অভিযোগপত্রে জানিয়েছেন ওই শিক্ষার্থী।

তার অভিযোগ বিয়ের প্রস্তাব নাকচ করলে শিক্ষক নাদির বলেন, ‘আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। আচ্ছা ভাবতে তো দোষের কিছু নাই। আমরা না হয় ভাবলাম! ধরে নাও না আমাদের বিয়ে হলে কেমন হবে? ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে?’

অভিযোগ পত্রে ওই শিক্ষার্থী লেখেন তার শিক্ষক নাদির বলতেন, ‘ধরে নাও তোমার সাথে বিয়ে হলে, তোমার সাথে এটা করলে ওটা করলে কেমন হতো। মনে কর, আমরা সি-বিচ গিয়ে সান- বাথ...। এছাড়াও বিভিন্ন ডাবল মিনিং কথাবার্তা বলতেন এবং সারাক্ষণ যৌ প্ররোচনামূলক কথা বলার চেষ্টা করতেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেয়ার অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি ব্যাচের ২৮ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষার ফল খারাপ করিয়ে দিয়েছেন এই শিক্ষক।

এদিকে বিভাগের ওই শিক্ষার্থীর অভিযোগ তার শরীরের ‘স্পর্শকাতর’ অংশ নিয়ে প্রশ্ন করতেন নাদির জুনাইদ। বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও নাদির পুনরাবৃত্তি করে জিজ্ঞেস করতে ওই শিক্ষার্থীর কেন কোনো অনুভূতি নেই? শারীরিক কোনো চাহিদা কেন নাই? তার ইচ্ছা করে কি না?

ওই শিক্ষার্থীর অভিযোগ জানিয়ে প্রক্টরকে লেখা চিঠিতে বলেন, “আমাকে এমনও বলেছেন, ‘আই অ্যাম সরি টু সে, তুমি স্বাভাবিক না, তোমার ডাক্তার দেখানো উচিত।’ উনি বার বার আমাকে মানসিক চাপ দিতেন, ‘কেন কোনো অনুভূতি নাই? কেন উনাকে আমি ফিল করি না।’ উনি আমাকে এত বোঝাচ্ছেন, তবুও আমি সাড়া দিতাম না। উনি আমাকে এই বলে চিৎকার করে বলেন যে, ‘তুমি একটা নির্বোধ, অনুভূতিহীন গবেট।’

২০২৩ সালে এক শিক্ষিকার পরিবর্তে নাদির একটি কোর্সে ক্লাস নেওয়া শুরু করলে ওই শিক্ষার্থীর সাথে ‘যৌন উত্তেজনাকর’ কথায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করায় ক্লাসেও বিরক্তি প্রকাশ করতে শুরু করেন বলে অভিযোগ।

ভুক্তভোগীর অভিযোগ, গত বছরের শুরুতে তিনি যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের কারণে মনোবিদের শরণাপন্ন হতে বাধ্য হন।

অভিযোগের পরিপ্রেক্ষিতের নাদির জুনাইদের বক্তব্যে জানতে একাত্তরের পক্ষ ফোন কল এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান একাত্তরকে বলেন, ওই শিক্ষার্থী আমার কাছে তার অভিযোগের একটি কপি দিয়েছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকাল তিনি উপাচার্যের কাছে অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

কেএসএইচ/এএ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর