ঢাবিতে যৌন হয়রানির প্রতিবাদ 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বিভাগটির শিক্ষার্থীরা। এসময় ঐ শিক্ষকের বহিষ্কারের  দাবি করেন তারা।

সোমবার সকাল এগারোটার পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সিজি ও পরীক্ষার ফলাফল শিক্ষকদের হাতে। ঐ শিক্ষকের সাথে গোপন সম্পর্ক না রাখলে নারী শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। হয়ত অতীতে ওই শিক্ষকের কাছে একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন আরও অনেক নারী শিক্ষার্থী। তার সাথে ক্লাস করা অস্বস্তিজনক।

তারা আরো বলেন, একজন সাহস করে তার নিপীড়নের কথা জানিয়েছে। অনেকেই সামাজিক মর্যাদার ভয়ে নিজের সাথে হওয়া নিপীড়নের কথা প্রকাশ করে না।তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনে উদ্যোগ নিতে হবে।   

এছাড়া বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা জানান, উপাচার্যের সাথেও দেখা করবেন তাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সকল ধরনের একাডেমিক কার্যক্রম বিরত থাকবেন।

এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) একই বিভাগের এক ছাত্রী প্রোক্টর বরাবর ড. নাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দেন।

DU1

এআর
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর