মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরানোর বিষয়ে কাজ চলছে। নিরাপত্তাজনিত কারণে দিনক্ষণ প্রকাশ করতে পারছি না। রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দিল্লী সফর নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৬ থেকে ৯ ফেব্রুয়ারী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভারত সফরে গিয়েছিলাম, এটি আমার প্রথম দ্বিপাক্ষিক সফর, অত্যন্ত সফল একটি সফর হয়েছে। ভারতের রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্টসসহ বিভিন্ন পর্যায়ের কর্তাব্যাক্তিদের সাথে বৈঠক হয়েছে। সকলেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রসংশা করেছেন। বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে নারীর রাজনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রসংশা করেছেন।

তিনি আরও বলেন, আমরা ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছি। তাকে লিখিত আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এসময় ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমরা ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনায় ছয়টি পণ্যের জন্য বিশেষ কোটা রাখার বিষয়ে কথা হয়েছে। রমজানকে সামনে রেখে ২০ লাখ মেট্রিক টন পেয়াজ এবং ৫০ লাখ মেট্রিকটন চিনি আমদানীর বিষয়টি নিশ্চিত করা গেছে। 

তিনি বলেন, ভারতে ভিসা কিভাবে আরও সহজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। মিয়ানমারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের দেশে এই ইস্যুতে যে হুমকী বা ঝুঁকি তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে একত্রে কাজ করার বিষয়ে কথা হয়েছে। ভারত সফরে মিয়ানমার সীমান্তে সংঘর্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে তা হলো- সীমান্তে এমন সংঘাতে যেনো ননলিথাল অস্ত্র ব্যবহার হয় সে ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি পরে আলোচনা হবে।

রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে অনেক সমস্যা ইতিমধ্যে বাংলাদেশে আছে। আরও রোহিঙ্গাদের আশ্রয় দেয়া কি উচিত হবে! তাদের সংঘাতের কারণে আমরা সমস্যায় পড়বো সেটা কি সঙ্গত? বরং আপাতত মিয়ানমারের বিজিপি সদস্যদের ফেরত পাঠানোই আমাদের মূল উদ্দেশ্য। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের কনসার্ন জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীন গন্ডগোলে আমাদের সমস্যা হওয়া বা মানুষ নিহত হবার ব্যাপারে কড়া ভাষায় তাদের বলা হয়েছে।

এসময় বিএনপির বিষয়ে মন্তব্য করতে গিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন পুরোনো গাড়ি। স্টার্ট দিয়ে কোনোরকমে চালু রাখার চেষ্টা করছে। যাতে তাদের নেতাকর্মীরা চাঙ্গা থাকে। আশা করি বিএনপি গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যেই থাকবে। বিএনপি বিভিন্ন কর্মসূচী দিয়ে তাদের হতাশা কাটানোর চেষ্টা করছে। সরকারে থাকলে সমালোচনা হবেই। কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস করতে দেয়া হবে না

ভূটানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানীর ব্যাপারে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে কথা হয়েছে। স্বাস্থ্য ও কৃষি খাতকে এগিয়ে নিতেও আলোচনা হয়েছে।

 

এআর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর