শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে এখনও উত্তপ্ত পবিপ্রবি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থান ধর্মঘট ও ক্লাস বর্জন কর্মসূচি চলছে। অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

এদিকে তদন্ত কমিটিকে বলা হচ্ছে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে। 

পুষ্টি ও বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। ভবনে তালা দিয়ে বিভিন্ন শ্লোগানে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। 

অন্যদিকে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকরা। ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দেন তারা।

এমন পরিস্থিতিতে দুপুর দেড়টায় আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। পরে তিনি জানান, তদন্ত কমিটি গঠনসহ অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

এরপরই আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে তিনদিন পর আবারো আন্দোলন শুরুর হঁশিয়ারি দেন তারা।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রশাসনিক কর্মকর্তা শামসুল হকের হাতে লাঞ্ছিত হন পুষ্টি ও বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলাম।

 

এআর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন ছাত্রলীগের একাংশ।সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ শুরু...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর