চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন ছাত্রলীগের একাংশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ শুরু হয়।

এদিকে আন্দোলনকারীদের বাধার মুখে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশার চলাচল। স্থগিত করা হয়েছে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যোগাযোগ ও সাংবাদিকতা এবং আরবি বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করেছে বিভাগীয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত ছাত্রনেতারা বলেন, চবিতে পদবঞ্চিত নেতাদের কমিটিতে অর্ন্তভুক্ত, পদধারী নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনঃমূল্যায়ন ও বিবাহিত, চাকরিজীবী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সেপ্টেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ছয়টা থেকে এই অবরোধ শুরু করেন ছাত্রলীগের ছয় গ্রুপের নেতা-কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই অবরোধ চলবে।

image


বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল হাসান বলেন, আজ ‘ক’ ইউনিটের ভাইভা রয়েছে। অবরোধের কারণে ভাইভা অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। 

আরও পড়ুন: আজ রানিকে বিদায় জানাবে বিশ্ব

অপরদিকে অবরোধের কারণে শাটল ট্রেন না চলায় ক্লাস পরীক্ষা দিতে না পেরে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। 

তারা বলেন, বারবার অবরোধের কারণে সেশনজটের মুখোমুখি হতে হচ্ছে। 


একাত্তর/এসি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর