২৫ থেকে ২৮ এপ্রিল এআইইউবিতে ‘সিএস ফেস্ট’

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পিএম

আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবি) অনুষ্ঠিত হবে এআইইউবি সিএস ফেস্ট ২০২৪।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়, ২০১৮ সালের পর আবার এআইইউবি কম্পিউটার ক্লাব এ আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতা, উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার প্রসার এর মূল লক্ষ্য।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও পুরনো প্রতিযোগিতা এবং নতুন কিছু আকর্ষণীয় প্রতিযোগিতার সংযোজনে সাজানো হয়েছে সিএস ফেস্ট ২০২৪। সাথে থাকছে অনেক নতুন চমক।

ফেস্টে অংশ নেয়াদের জন্য থাকবে ১২টি ভিন্ন প্রতিযোগিতা। এগুলো হলো- অ্যাপ শোকেসিং, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সায়েন্স প্রোজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন/আইডিয়া প্রোটোটাইপ, আইসিটি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং প্রতিযোগিতা, লোগো ডিজাইন প্রতিযোগিতা, গল্প রচনা প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, গণিত প্রতিযোগিতা, রোবট সকার এবং ড্রোন রেস প্রতিযোগিতা।

সকল স্কুল, কলেজ এবং এআইইউবি’র শিক্ষার্থীদের জন্য এ ইভেন্টটি উন্মুক্ত থাকবে।

বলা হচ্ছে, বছরের সবচেয়ে বড় ইভেন্টগুলির মধ্যে একটি এটি, তরুণদের চিন্তন দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের জন্যও উপযুক্ত মঞ্চ।

সকল স্তরের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের ধারাবাহিকতায় এআইইউবি কম্পিউটার ক্লাব ও এআইইউবি’র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এই যৌথ উদ্যোগ।

রেজিস্ট্রেশন লিংক: https://csfest.aiubcc.org/
ইভেন্ট লিংক: https://fb.me/e/99q66IwvR
পেজ লিংক: https://www.facebook.com/aiubcomputerclub

একাত্তর/আরএ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইউবি) কম্পিউটার ক্লাব একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট- ২০২২’ আয়োজন করছে। আগামী এক ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে চার ডিসেম্বর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর