গরমে ঢাবির শতভাগ ক্লাস অনলাইনে

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পিএম

দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের জন্য পাঁচ পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫ এপ্রিল পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়েছে। 

ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১০ শতাংশ ক্লাস অনলাইনে হচ্ছে। এর পরিবর্তে শতভাগ ক্লাস এখন অনলাইনে হবে।

‘সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে,’ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশে ওপর দিয়ে চলা দাবদাহ সহসাই কমছে এবং তীব্র গরম আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চলমান তাপদাহ মে মাসেও থাকবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তারা বলছেন, ভারতের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা কমবে না।

সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের পাঁচ পরামর্শঃ 

তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ঢাবি শিক্ষার্থীদের পাঁচ পরামর্শ মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসব পরামর্শের মধ্যে রয়েছে:

  • সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরা।
  • যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।
  • বাইরে যেতে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।
  • বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন-খাবার স্যালাইন ইত্যাদি পান করা।
  • তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় পান থেকে বিরত থাকা যেমন- চা ও কফি ইত্যাদি।
আরবি
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর