হাসিনার পর কোনো স্বৈরাচার থাকলে সেটা ঢাবি, দাবি তিতুমীরের শিক্ষার্থীদের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার কথা বলে ‘বৈষম্য’ নিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। বিভিন্ন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ না থাকাটাই সবচেয়ে বড় বৈষম্য বলে দাবি করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

তারা বলছেন, শেখ হাসিনার পর কোনো স্বৈরাচার থাকলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের এসব বলেন তারা।

এসময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডারদের বাদ দিয়ে দল গঠন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বুধবার ঢাবিতে যে হামলা হয়েছে রাষ্ট্রকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এসময় দলমত নির্বিশেষে সবাইকে মূল্যায়নের কথা বলেন শিক্ষার্থীরা।

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর