সাম্য হত্যায় ঢাবিতে শোক

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় শোক পালনের উদ্দেশ্যে অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়েই এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, শুধু অফিস কার্যক্রম ছাড়া বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যসব কার্যক্রম। এছাড়া বুধবার বিশ্ববিদ্যালয় এলাকাকে নিরাপদ ও সুন্দর রাখতে নেয়া হয় বেশকিছু পদক্ষেপ। টিএসসি লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উদ্যানে বসানো হচ্ছে পর্যাপ্ত সিসি ক্যামেরা, থাকবে পুলিশ বক্সও। উদ্যানকে রমনা পার্কের আদলে গড়ে তুলতে নেয়া হবে পদক্ষেপ।

অন্যদিকে সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর