বৈষম্যের আশঙ্কা শিক্ষার্থীদের, অপরাজনীতির শিকার দাবি সংগঠনগুলোর

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম

হল রাজনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। সাধারণ শিক্ষার্থীরা বলছেন হল রাজনীতির মাধ্যমে আবারো বৈষম্যের শিকার হবেন তারা, অনিয়ম বাড়বে হলগুলোতে।

অন্যদিকে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো বলছে, অপরাজনীতির শিকার হচ্ছেন তারা। হলরাজনীতির হালচাল তদারকির আহবান তাদের।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি দলে ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভে ফেটে পরে সাধারণ শিক্ষার্থীরা। রাতেই হলগুলো থেকে বের হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। দাবির মুখে হলগুলোতে ছাত্ররাজনীতি বন্ধ রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনার পর সকাল থেকে শান্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে সকল প্রকাশ ক্লাস-পরীক্ষা। 

রাতের দাবিতে অনড় শিক্ষার্থীরা। তারা বলছেন, হল রাজনীতির বলি হতে হয় সাধারণ শিক্ষার্থীদের। সিট বাণিজ্য, গেস্টরুম কালচারসহ নানান অনিয়ম শুরু হয় হলগুলোতে। 

অন্যদিকে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বলছে, হল রাজনীতি পুরোপুরি বন্ধ না করে তাদের কার্যক্রম তদারকির মধ্যে রাখলেই সাধারণ শিক্ষার্থীদের সংকট দূর হবে। অন্যদিকে হলরাজনীতি বন্ধের দাবিটিকে ইতিবাচক রাজনীতির মাধ্যমে দূর করা হবে বলে মত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু অবশ্য মনে করেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতির সমাধান না হলে ডাকসু নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে।

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর