ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েক জন আহত

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন শিক্ষার্থী জানান, একই স্থানে কোচিং করে দুই কলেজের শিক্ষার্থীরা। সেখানে ২ থেকে ৩ দিন আগে দুই গ্রুপের বিতণ্ডা হয়। সেই ঘটনার জেরেই আজকের এই সংঘর্ঘ।

বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ।

তিনি জানান, দুই পক্ষের সঙ্গেই আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ।

একাত্তর/আরএ
একে অপরকে ফুল দিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতা করেছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রকাশ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে তফশিল ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের হল ও শাটল ট্রেন ভিত্তিক গ্রুপ-উপগ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-মারামারি চলছে প্রতিনিয়ত। এতে অশান্ত থাকছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। যে কারণে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনার একদিন পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে রাবি কর্তৃপক্ষ। রোববার (১২ মার্চ) রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর