ডাকসু নির্বাচনে বৈধ প্রার্থী ৪৬২

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়।

ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

হল সংসদে ১ হাজার ১০৯ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। মাত্র এক জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।

এছাড়া মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক  পদে ১৩ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য সম্পাদক পদে ১৯ জন এবং সদস্য পদে ২১৫ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী বিভিন্ন হলে বৈধ প্রার্থীর সংখ্যা হলো: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৭০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৩১, সলিমুল্লাহ মুসলিম হল ৬২, জগন্নাথ হল ৫৯, ফজলুল হক মুসলিম হল ৬৪, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮১, রোকেয়া হল ৪৫, সূর্যসেন হল ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হল ৬৫, শামসুন নাহার হল ৩৬, কবি জসীম উদ্দীন হল ৬৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৮, শেখ মুজিবুর রহমান হল ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩৬, অমর একুশে হল ৮১, কবি সুফিয়া কামাল হল ৪০, বিজয় একাত্তর হল ৭৭ এবং স্যার এ এফ রহমান হলে ৬৭ জন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর