বুয়েটে রাজনৈতিক স্লোগানের অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ শেষে সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় বুয়েট শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিংয়ের ডাক দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আবরার ফাহাদ ও সাবেকুন্নাহার সনির মতো মেধাবী শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে বুয়েটে একটি অরাজনৈতিক ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্ররাজনীতির সহিংস রূপ অতীতে অনেক মেধাবীর জীবন ও ক্যারিয়ার ধ্বংস করেছে। তাই যেকোনো মূল্যে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখতে শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ।

ঘটনার বিবরণে জানা যায়, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী তার নিয়মিত জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুয়েট কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ আদায় করতে আসেন।

শিক্ষার্থীরা জানান, মসজিদে যে কেউ ইবাদত করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু নামাজ শেষে তার উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া এবং রাজনৈতিক অবস্থান প্রদর্শন করা বুয়েটের অরাজনৈতিক পরিবেশ রক্ষার অঙ্গীকারের পরিপন্থী।

শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বুয়েটে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড তারা মেনে নেবেন না। ক্যাম্পাস হবে কেবল জ্ঞানচর্চা ও গবেষণার স্থান, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়। বিশ্ববিদ্যালয়ের পবিত্র পরিবেশ ব্যবহার করে রাজনৈতিক বার্তা প্রদান শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ক্ষুণ্ণ করে বলে তারা মনে করেন।

একাত্তর/আরএ
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এছাড়া আগামী সপ্তাহে সব বিভাগে...
তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, ছাত্রদের ওপর পুলিশের যে হামলা হয়েছে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে হামলাকারীদের...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর