বুয়েটের সব পরীক্ষা স্থগিত, কমপ্লিট শাটডাউনে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:০৩ পিএম

তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতেও কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। 

বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিন দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বন্ধ রয়েছে সব ধরনের পরীক্ষাও।

বুধবার শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে।

বুয়েটের ওয়েব সাইটের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিন দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন করছেন প্রকৌশলের শিক্ষার্থীরা, যার নেতৃত্বে ছিল বুয়েট।

এক পর্যায়ে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশ লাঠিপেটা করে, জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। 

সংঘর্ষের মধ্যে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন। ছাত্রদের উপর পুলিশের হামলা ও লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

সংঘর্ষের পর আবার শাহবাগে জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে পাঁচ দাবি দেন তারা, যেখানে পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে বলা হয়।

পরে রেলভবনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন দুই উপদেষ্টা। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাতে শাহবাগের শিক্ষার্থীদের জমায়েতে গিয়ে দুঃখ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেলেও বৃহস্পতিবার সব প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

এআরএস
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ শেষে সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ...
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এছাড়া আগামী সপ্তাহে সব বিভাগে...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, ছাত্রদের ওপর পুলিশের যে হামলা হয়েছে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে হামলাকারীদের...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর