স্কুলে চোখ রাঙাচ্ছে করোনা, শঙ্কিত নন অভিভাবকরা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ পিএম

গোপালগঞ্জ ও মানিকগঞ্জের পর এবার করোনা আক্রান্ত হলো ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের ১৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাঁচ শিক্ষার্থী সদরের বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হওয়ায় ওই স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

যদিও অভিভাবকরা বলছেন, স্বাস্থ্যবিধি আরো কঠোর করে হলেও স্কুল খোলা থাক, শিক্ষার্থীদের পড়াশোনা সচল থাকুক।

দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের অন্যান্য স্কুলের মত খুলেছে ঠাকুরগাঁওয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণিকক্ষে ফিরে এসেছে আগের সেই প্রাণ চাঞ্চল্য।

কিন্তু বৃহস্পতিবার সরকারি শিশু পরিবারের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় অনেকটা দ্বিধার মধ্যে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক রিক্তা বানু বলছেন, করোনা উপসর্গ থাকায় গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষা করাহয়।

তিনি জানান, বৃহস্পতিবার এদের মধ্য থেকে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস নিশ্চিত হয়। যা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে সবার মধ্যে।

এদিকে আক্রান্ত ১৩ জনের মধ্যে পাঁচ জনই সদরের বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আর তাই শিক্ষার্থীদের আক্রান্তের খবরে এরই মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ করা হয়েছে বলে জানালেন স্কুলটির প্রধান শিক্ষক ফারহানা পারভীন।

তবে, আক্রন্তের বিষয়ে শংকিত নন সেখানকার বেশিরভাগ অভিভাবক। তাদের মত, স্বাস্থ্যবিধি মেনে স্কুল চলুক। প্রয়োজনে আরো কঠোর বিধি-নিষেধ আরোপ করেও ক্লাস চলুক।

আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং প্রত্যেকে বিপদমুক্ত আছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।


একাত্তর/এসএ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর