ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর চেষ্টায় সরকার: উপদেষ্টা

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করার লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

বুধবার (৪ জুন) আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৫ এবং মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন. আমরা এমন একটি শিক্ষা ব্যববস্থা গড়তে চাই যা প্রতিটি শিশুকে জীবনের জন্য প্রস্তুত করে। কেবল পরীক্ষার জন্য নয়। আমাদের অগ্রাধিকার হলো মৌলিক শিক্ষার নিশ্চয়তা, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক সহায়তা এবং এমন একটি শিক্ষাক্রম যা বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত।

এসময় চলতি বছরে বইয়ের মান নিয়ে সমস‍্যার কথা স্বীকার করে উপদেষ্টা আসছে বছর বইয়ের মান উন্নয়ন ও ভুল কমানোর আশ্বাস দেন। 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে সমন্বয় করতে ঈদের পর বৈঠক করা হবে। অন্তবর্তী সরকারের মেয়াদে শিক্ষা কমিশন গঠন করে কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন তবে সে লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। এখন থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আরও বলেন, এমন এক বেতন ব্যবস্থা সৃষ্টি করা যেন শিক্ষকরা সম্মানজনক বেতন পান। আগামী জুলাই মাস থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আমরা চাই, একটা স্বচ্ছ বদলি প্রক্রিয়া। এসব কাজ সম্পন্ন করতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

উপদেষ্টা বলেন, দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ও নানা উদ্যোগ নিচ্ছে। আমরা চামড়া শিল্প, ওষুধ শিল্প, সিরামিক শিল্পসহ নানা খাতের শিল্প বিশেষজ্ঞ ও প্রতিনিধি নিয়েও আলাপ আলোচনা করেছি। আমরা মনে করি, কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত। এ সমস্যা সমাধানে আমরা যথাযথভাবে চেষ্টা করবো।

একাত্তর/এসি
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর