চীনে ভোকেশনাল পড়ুয়াদের বৃত্তি বাড়ানোর প্রস্তাব উপদেষ্টার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন,কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় সম্পৃক্ত করা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্য যৌথ অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যই ছিলো সম্প্রতি চীন সফরের মূল উদ্দেশ্য। সফরকালে চীনের বিভিন্ন ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সফরপরবর্তী সাংবাদিক সম্মেলনে এসব জানান উপদেষ্টা।

সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা মাহ্দী আমিন জানান, কারিগরি শিক্ষা প্রসারে দুই দেশের পারস্পরিক অংশীদারত্বের নতুন মাত্রা তৈরি করতেই এই চীন সফর অনুষ্ঠিত হয়েছে। সফরে চীনা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে বিষদ আলোচনা হয়েছে। বাংলাদেশে যে সব চীনা শিক্ষক পাঠদানে নিয়োজিত আছেন, তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টিও দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পেয়েছে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী চীনে বৃত্তিমূলক ও কারিগরি বিষয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, তাদের সুবিধার্থে যেন চীন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা করা হয়—সে বিষয়েও চীন কর্তৃপক্ষের কাছে কার্যকর প্রস্তাব পেশ করা হয়েছে।

শিক্ষার সঙ্গে শিল্পখাতের দূরত্ব দূর করার জোর তাগিদ জানিয়ে মাহ্দী আমিন বলেন, আমরা মূলত ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার যৌথ মেলবন্ধন বাড়াতে কাজ করছি। দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সক্রিয় অংশীদারত্ব আমাদের শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে।

একাত্তর/এসি
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর