এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেড় দশকের মধ্যে সবচেয়ে বড়ো বিপর্যয় ঘটেছে। গেলো দেড় দশকের মধ্যে এবারই সর্বনিম্ন—গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমেছে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের এ চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। গত বছর অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ লাখ আট হাজার ৭০১ জন; অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৫ হাজার ৫৯২ জন। টানা দুই বছর ধরে এইচএসসি পরীক্ষায় এ ফল বিপর্যয়ের চিত্র দেখা গেলো।

চলতি বছর সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

পাসের হারে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড (৬১.৮০%) এবং সবচেয়ে নিচে অবস্থান করছে বরিশাল বোর্ড (৪৪.৮৪%)।

ঢাকা বোর্ড: পাসের হার ৬১.৮০%, জিপিএ-৫ পেয়েছেন ১৬,৭১৪ জন।

চট্টগ্রাম বোর্ড: পাসের হার ৫২.০৭%, জিপিএ-৫ পেয়েছেন ২,৯২৯ জন।

ময়মনসিংহ বোর্ড: পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২,১৩৭ জন।

সিলেট বোর্ড: পাসের হার ৫০.৯০%, জিপিএ-৫ পেয়েছেন ১,২০৪ জন।

কুমিল্লা বোর্ড: পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছেন ১,৩১৩ জন।

দিনাজপুর বোর্ড: পাসের হার ৪৫.৯৮%, জিপিএ-৫ পেয়েছেন ২,৯৫৩ জন।

রাজশাহী বোর্ড: পাসের হার ৪৫.০৬%, জিপিএ-৫ পেয়েছেন ৪,৫২০ জন।

যশোর বোর্ড: পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ পেয়েছেন ৩,২২৮ জন।

বরিশাল বোর্ড: পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ (জিপিএ-৫: ৩,২৫০ জন) এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ (জিপিএ-৫: ৮৮৬ জন)।

ফেল করা চার লাখ শিক্ষার্থীর জন্য বিশেষ সুযোগ

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্বীকার করেন যে, প্রকাশিত এই ফলাফল সন্তোষজনক নয়। তবে এতে কোনো কারিগরি বা মূল্যায়নজনিত ত্রুটি আছে কিনা, তা পুনর্নিরীক্ষার আবেদন নিষ্পত্তির পর পরিষ্কার হবে বলে জানান তিনি।

এবারের পরীক্ষার একটি অন্যতম সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া চার লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে আগামী এক মাসের মধ্যে শুধু অনুত্তীর্ণ বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এর ফলে তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হবে না। তবে সার্বিক ফল বিপর্যয়ের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির নূন্যতম যোগ্যতার শর্তে কোনো ছাড় দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ার।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত দুই জুলাই। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে কিছুটা অতিরিক্ত সময় লাগে। সবমিলিয়ে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেন।

একাত্তর/এসি
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে।...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
মিলনায়তনজুড়ে বসেছিল একঝাঁক কচিকাঁচার আনন্দমেলা। শুক্রবারের স্নিগ্ধ বিকেলটি যেন রূপ নিয়েছিল শিশুদের কলকাকলীতে মুখর এক রঙিন প্রজাপতির ডানায়। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ মঞ্চে দাঁড়িয়ে করছে...
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে।...
বাসাবাড়িতে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকারীদের ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। পাশাপাশি তাদের বিশেষ করছাড়ের সুবিধাও দেওয়া হবে। এ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই সংসদে প্রয়োজনীয়...
কোনো যৌক্তিক কারণ না থাকার পরও কেবল রাজনৈতিক শূন্যতা পূরণ এবং সরকারের ইতিবাচক রাজনীতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী দলগুলো লংমার্চ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর