রাজনৈতিক শূন্যতা পূরণেই বিরোধী দলের অযৌক্তিক লংমার্চ: রিজভী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

কোনো যৌক্তিক কারণ না থাকার পরও কেবল রাজনৈতিক শূন্যতা পূরণ এবং সরকারের ইতিবাচক রাজনীতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী দলগুলো লংমার্চ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের গতিশীল কার্যক্রম বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে জনপ্রিয় কিছু মন্ত্রীকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ঢাকার বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসনসহ সাত দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে জ্বালানি সঙ্কটের যে কথা বলা হচ্ছে, তা বিএনপি তৈরি করেনি। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণেই গ্যাসের জোগানে সাময়িক বাধা তৈরি হয়েছে। সরকার এই সঙ্কট নিরসনে নিরলসভাবে কাজ করছে এবং বিকল্প পথ খুঁজছে। এমন পরিস্থিতিতে লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক উন্নয়ন ও সাফল্যকে ধূসর করতেই বিরোধী দলগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পথ বেছে নিয়েছে। জনসমর্থন না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার ও এর জনপ্রিয় মন্ত্রীদের লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

এর আগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রুহুল কবির রিজভী রাজনীতিতে গঠনমূলক ও ইতিবাচক চর্চা বজায় রাখার আহবান জানান। রাজশাহী অঞ্চলকে শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রাচ্যের অক্সফোর্ড হতে পারে, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন ক্যামব্রিজ হতে পারবে না?

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ দিতে বিগত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি আইন পাশ করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তবে সব...
সরকারকে বিতর্কিত করতেই পুলিশপ্রধান ক্রসফায়ার নিয়ে বক্তব্য দিয়েছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন থাকা সত্ত্বেও ক্রসফায়ার ও...
পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
বিএনপি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে সর্বদা...
আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
মিলনায়তনজুড়ে বসেছিল একঝাঁক কচিকাঁচার আনন্দমেলা। শুক্রবারের স্নিগ্ধ বিকেলটি যেন রূপ নিয়েছিল শিশুদের কলকাকলীতে মুখর এক রঙিন প্রজাপতির ডানায়। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ মঞ্চে দাঁড়িয়ে করছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর