নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্রের পর কারাগারে আরও দুই

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

নাটোরে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নতুন করে আরও দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এই মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিলো।

শনিবার (৩১ অক্টোবর) সকালে লালপুর আমলি আদালতের বিচারক মো. সাদ্দাম হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নতুন দুই আসামি হলেন—বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি দ্বাড়ীকুসি গ্রামের মো. আলামিন (৩৮) এবং গুরুদাসপুর পৌরসভার খামার নাচকৈড় মহল্লার আনিছুর রহমান (৪২)। এর আগে শুক্রবার ভোর তিনটার দিকে নিজ নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, এমপিপুত্র মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে তাদের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ার পর আদালতে পাঠানো হয়। এছাড়া শুক্রবারে মিন্টুর রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও বিচারক শুনানি না রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তরা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৬ অক্টোবর) রাতে শাকিল মারা যান। এর আগে ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এমপিপুত্র মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। গত মঙ্গলবার শাকিলের জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা প্রবাসী এক সন্দেহভাজনের শপিংমলে ভাঙচুর ও লুটপাট চালায়।

এদিকে হত্যাকাণ্ডে ছেলের নাম আসা এবং পরবর্তী নানা ঘটনায় স্থানীয়ভাবে চরম জনরোষের মুখে পড়েন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ। এর মধ্যে গত বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি আব্দুল আজিজের একটি অশ্লীল ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে।

এমপির আপত্তিকর ভিডিও এবং ছেলের হত্যা মামলায় জড়িয়ে পড়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুক্রবার টানা আট ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে নাটোর জেলা বিএনপি। তবে দলটির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির কাছে কোনো সিনিয়র যুগ্ম আহবায়কের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার না থাকায়, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জেলা বিএনপি।

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানান, আমরা সার্বিক পরিস্থিতি ও ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আব্দুল আজিজ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং একজন সংসদ সদস্য, তাই গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটির তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। সর্বসম্মতিক্রমে তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দলের কেন্দ্রীয় হাইকমান্ডের ওপর ন্যস্ত করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে নিহত ছাত্রদল নেতা শাকিলের খামারনাচকৈড়ের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। অপরাধী যে-ই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের অন্যতম মূলহোতা আবু হুরায়রা খালেদ রাশেদকে (৩০) গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।...
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
মিলনায়তনজুড়ে বসেছিল একঝাঁক কচিকাঁচার আনন্দমেলা। শুক্রবারের স্নিগ্ধ বিকেলটি যেন রূপ নিয়েছিল শিশুদের কলকাকলীতে মুখর এক রঙিন প্রজাপতির ডানায়। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ মঞ্চে দাঁড়িয়ে করছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর