রাবির ৯ হলের ১৫৮ কক্ষে তাণ্ডব, খুলে নিয়ে গেছে জানালাও

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৫:২১ পিএম

কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন ও ৯টি হলে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু হলের জানালাও খুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকটি হল বসবাসেরও উপযোগী নয়।

রোববার দুপরে আন্দোলনকারীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্য স্থাপনা পরিদর্শন করে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়াউর রহমান হলসহ অন্য স্থাপনাগুলো ঘুরে দেখেন। পরে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সহিংসতা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন উপাচার্য।

তিনি বলেন, প্রশাসন ভবন ও ৯টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা।

উপাচার্য বলেন, কয়েকটি হল বসবাসের উপযোগি নয়। জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আগুনের শিখায় ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হলগুলো মেরামত করে বসবাসের উপযোগী করতে হবে। তার পর হল খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে।

উপচার্য ড. গোলাম সাব্বির আরও বলেন, কোনো কিছু হলেই বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ে হামলা করে। চার দিক থেকে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শুধু ক্ষতি শিক্ষার্থীদের নয় বিশ্ববিদ্যালয়ের চার পাশে যারা বসবাস করে তাদেরও। তাই তাদেরও এগিয়ে আসতে হবে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করে উপাচার্য।

একাত্তর/এসি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের মধ্যে ভিপি-জিএসসহ ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতর লিফলেট বা প্রচার-প্রচারণা নিষেধ থাকলেও ছাত্রদলের প্যানেল সেখানে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করেছে শিবির...
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলিবে বিকেল চারটা পর্যন্ত।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর