রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি, চলছে গণনা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোট গ্রহণ শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তারা জানান, নির্বাচনে ৭২ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এখনো যারা ভোট দেননি, তাদের লাইনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এরপর কেন্দ্রের গেট বন্ধ করে ভোটগ্রহণ সম্পন্ন করা হয় এবং সঙ্গে সঙ্গে ভোট গণনার কাজ শুরু হয়।

ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

তিনি বলেন, ৯টি ভবনে ভোট শেষে সব ব্যালট বাক্স নেওয়া হয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হয়েছে। এ বান্ডেলের ভোট গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

গণনার দৃশ্য এলইডি স্ক্রিনে দেখানোর কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনের ২৮৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬০ জন প্রার্থী। রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩০৫ জন, সিনেটের পাঁচটি পদের বিপরীতে ৫৮ জন এবং ১৭টি হলের প্রত্যেকটিতে ১৫টি পদের বিপরীতে ৫৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ৩৯.১ শতাংশ ছাত্রী এবং ৬০ দশমিক ৯ শতাংশ ছাত্র।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। সেইসঙ্গে মাঠে রয়েছে ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর