ডাকসু–জাকসু–চাকসুর পর রাকসুতেও শিবিরের বড় জয়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের মধ্যে ভিপি-জিএসসহ ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বাকি তিন পদের মধ্যে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দীন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার মোট ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, আর ফাহিম রেজাও একই সংগঠনের সাবেক সমন্বয়ক ছিলেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি—এই তিনটি নির্বাচনে মোট ১০টি প্যানেলের ২৪৭ জন প্রার্থী রাকসুর ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করে। পাশাপাশি ১৭টি হলে ১৫টি করে পদে মোট ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রার্থী অংশ নেন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ, যার মধ্যে ছয়টি নারী হলে ভোটের হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পায় ছাত্রশিবির সমর্থিত জোট।

একাত্তর/আরএ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতর লিফলেট বা প্রচার-প্রচারণা নিষেধ থাকলেও ছাত্রদলের প্যানেল সেখানে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করেছে শিবির...
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলিবে বিকেল চারটা পর্যন্ত।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর