ঢাবিতে ভর্তি, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাদ: উপাচার্য

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

তিনি জানান, ঢাবিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিকে বাদ দেওয়া হয়েছে। তবে শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার সুবিধা পাবেন।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার ৯৩৪ আসনের বিপরীতে এক লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একাত্তর/এসি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর