প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেরা ছয় সিনেমা

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম

ষাট পেরিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোববার ছিলো তার জন্মদিন। এই অভিনেতা তার ক্যারিয়ারে অভিনয় করেছেন সাড়ে তিনশ’র বেশি সিনেমায়। প্রতিবেদনে থাকছে সেরা ছয় সিনেমার তথ্য।

চোখের বালি: ঋতুপর্ণা ঘোষের পরিচালনায় ‘চোখের বালি’ ছবিতে ‘মহেন্দ্র’-র ভূমিকায় প্রসেনজিতের নজরকাড়া অভিনয় দেখে দর্শকের পাশাপাশি মুগ্ধ হয়েছিলো ছবি সমালোচকের দলও। ‘মহেন্দ্র’-র মত একজন গুরুগম্ভীর, জটিল মানসিকতার ও কামুক চরিত্রের ব্যক্তিত্বে প্রসেনজিতের অভিনয় দেখে চমকে গিয়েছিলো দর্শককুল।

অটোগ্রাফ: ২০১০ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অটোগ্রাফ’। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির প্রতি ট্রিবিউট জানিয়ে তৈরি এই ছবিতে এক সম্পূর্ণ নতুন প্রসেনজিতকে আবিষ্কার করেছিলো বাঙালি দর্শক। অভিনয় তো বটেই, ছবির গান থেকে সংলাপ, চিরদিনের জন্য পাকা জায়গা করে নিয়েছে দর্শকদের মনে।

দোসর: দোসর শিরোনামের সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটি বাঁধেন। সাদা-কালো এই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রসেনজিৎ।

মনের মানুষ: লালন ফকিরের জীবনের ওপর তৈরি হয় মনের মানুষ সিনেমা। এই সিনেমায় লালনের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। তার বিপরীতে ছিলেন পাওলি দাম।

বাইশে শ্রাবণ: বাইশে শ্রাবণ সিনেমায় এক বহিষ্কৃত পুলিশ অফিসারের ভূমিকায় তাক লাগিয়ে দেন প্রসেনজিৎ। এই রোমাঞ্চকর সিনেমার পরিচালনা করেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমায় প্রসেনজিতের সহকারীর ভূমিকায় অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই সিনেমার জন্য সমালোচকরাও ভূয়সী প্রশংসা করেন প্রসেনজিতের।

গুমনামী: ভারতীয় রাজনীতির অন্যতম বিতর্কিত বিষয় নেতাজী সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্য। বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল? নাকি তিনি ফিরে এসেছিলেন দেশে? সেই রহস্য নিয়ে বানানো হয় সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’। পর্দায় নেতাজীর চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

একাত্তর/আরএ
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর