রাজধানীতে ৬০টি চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক উৎসব

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৭ এএম

জাতির জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। 

ঢাকার উত্তরায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এই উৎসব। ১০ থেকে ১৭ ডিসেম্বর এই উৎসবে দেশ-বিদেশের ৬০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানী গুলশানের শুটিং ফেডারেশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান সীমা হামিদ।

তিনি জানান, উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল থিয়েটার হলে এই উৎসব চলবে। দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে উৎসবের সব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

টুগেদার উই অল, ডিভাইডেড উই ফল- এই স্লোগান নিয়ে উৎসবে প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র নির্ধারণে রয়েছেন পাঁচ সদস্য একটি স্বাধীন আন্তর্জাতিক জুরিবোর্ড। 

পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি থাকছে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। আরো থাকছে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার।

ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ বলেন, চলচ্চিত্র উৎসব যে কোনো দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলে। ভালো ছবির ব্যাপারে মানুষের আগ্রহ আছে।

উৎসব পরিচালক গাজী রাকায়েত বলেন, আমাদের এই চলচ্চিত্র উৎসবের একটি প্রধান লক্ষ্য বহির্বিশ্বের সঙ্গে আমাদের নতুন প্রজন্মের নির্মাতাদের যোগসূত্র তৈরি করে দেওয়া।

আরও পড়ুন: ডা. মুরাদকাণ্ড: দেশে ফিরেই যা করতে চাইলেন মাহি

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী বলেন, মুজিববর্ষ ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চলচ্চিত্র শিল্পের বিকাশ জরুরি। মানসম্মত, শিল্পসম্মত চলচ্চিত্রের নির্মাণ ও প্রচারে আমরা ভূমিকা রাখতে চাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দিলারা জামান, আল মামুন, দেওয়ান হাবিব, শর্মিলী আহমেদ, শম্পা রেজা, শিমুল মুস্তফা, এস আই টুটুল, নিপুণ আক্তার এবং ফারজানা রওশন।


প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর