করোনায় আক্রান্ত কারিনা কাপুর খান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৭:০৩ পিএম

আবারও করোনা ঢুকেছে বলিউড পাড়ায়। আর এবার আক্রান্ত হয়েছেন 'জাব উই মেট' খ্যাত সুপারস্টার কারিনা কাপুর খান।

একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের আরেক অভিনয়শিল্পী অমৃতা অরোরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তাদের করোনা পজিটিভ হবার খবর আসে।

image


আপাতত আইসোলেশন মেনে সকলের থেকে বিচ্ছিন্ন থাকবেন তারা। বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দিন কয়েক আগেই কারিশমা কাপুর ও মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টিতে দেখা গিয়েছিল আক্রান্ত দুজনকে। এছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন কারিনা ও অমৃতা।

image


আরও পড়ুন: মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের হারনাজ

এদিকে কারিনা কাপুর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এসময়ে যাদের সংস্পর্শে এসেছেন তাদের সকলেরই টেস্ট করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে, 'বেবি ডল' খ্যাত ভারতীয় কন্ঠশিল্পী কনিকা কাপুর করোনায় আক্রান্ত হন। সেসময় বলিউডের প্রথম শনাক্ত ব্যক্তি তিনিই ছিলেন। দেশের বাইরে থেকে আসার পর করোনার পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।


একাত্তর/টিএ

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর