'ফেসবুক আমাকে মেরে ফেলেছে', টুইটারে ক্ষুব্ধ তসলিমা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৮:২৯ পিএম

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে 'মৃত' দেখাচ্ছে ফেসবুক। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায়, তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয় ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

এর আগে সোমবার (১৭ জানুয়ারি)  নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তসলিমা। ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে ‘মৃত’ দেখাতে শুরু করে ফেসবুক।

এদিকে, নিজেকে মৃত দেখানোতে বেশ ক্ষুব্ধ হয়েছেন নির্বাসিত এই লেখক। অপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেকে জীবিত উল্লেখ করে একাধিক টুইটে আইডি ফেরত দিতে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এক টুইটে ফেসবুককে মেনশন করে তিনি লিখেছেন, ‘আমি দিব্যি বেঁচে আছি। কিন্তু তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্ট স্মরণীয় করে দিয়েছ। কী দুঃসংবাদ! এটা কীভাবে করতে পারলে তোমরা? দয়া করে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দাও।’

আরেক টুইটে তিনি বলেছেন, ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি জীবিত আছি। এমনকি আমি অসুস্থ কিংবা শয্যাশায়ী কিংবা হাসপাতালেও ভর্তি নই, কিন্তু ফেসবুক আমার অ্যাকাউন্ট স্মরণীয় করে রেখেছে।


একাত্তর/এসএ

ডিপফেক! নেট দুনিয়ার নতুন এক আতঙ্কের নাম। এর মানে চরম ভুয়া ভিডিও। মুখ এক, শরীর আলাদা। হালের কৃত্রিম বুদ্ধিমত্তার ফসল। যে কারো শরীরে বসিয়ে দেয়া যায়, সে কারো মুখ।
চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী- তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় কেন্দ্রে এসেছে স্ত্রী...
রাজ-পরীমণির দাম্পত্যে এখন সঙ্গী হয়েছেন রাজ্য। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। মাঝে-মধ্যেই নিজের সোশ্যালমিডিয়ায় সন্তানকে নিয়ে বেশ সরব থাকেন এই তারকা...
মাত্র দুই মাসের ব্যবধানে টুইটারে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন মার্কিন তারকা কানইয়ে ওয়েস্ট। সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিবিসির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর