রাশ্মিকার ‘ডিপফেক’ ভিডিও নিয়ে সোচ্চার বিগ বি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম

ডিপফেক! নেট দুনিয়ার নতুন এক আতঙ্কের নাম। এর মানে চরম ভুয়া ভিডিও। মুখ এক, শরীর আলাদা। হালের কৃত্রিম বুদ্ধিমত্তার ফসল। যে কারো শরীরে বসিয়ে দেয়া যায়, সে কারো মুখ। সাধারণত ভিডিও চিত্রেই এমন কুকর্ম এখন নেট দুনিয়ার পরিচিতি ‘ডিপফেক’ হিসাবে। আর এসব ভুয়া ভিডিও থেকে রক্ষা পাচ্ছেন না সেলিব্রেটিরা। দুনিয়া জুড়ে বিনোদন থেকে শুরু করে সব ক্ষেত্রের সেলিব্রেটিদের নিয়ে তৈরি হচ্ছে এমন ডিপফেক চিত্র। এর থেকে যথরীতি বাদ পড়ছেন না ভারতের জনপ্রিয় সিনে তারকারা।
 
সবশেষ শিকার হয়েছেন দক্ষিণের নামী ও জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দানা। তাকে নিয়ে তৈরি হয়েছে তেমন এক ডিপফেক ছবি। যা ছড়িয়ে দেয়া হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু গেছে এ নিয়ে তুমুল সমালোচনা। ভারতজুড়ে দাবি উঠেছে এসব ভিডিও মুছে ফেলার এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। মহাতারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে হালের উঠতি নায়িকা জাহ্নবি কাপুরও সোচ্চার হয়েছেন রাশ্মিকার ডিপফেক ভিডিও নিয়ে। জোর আওয়াজ তুলেছেন সামাজিক মাধ্যমেই।
ব্রিটিশ-ইন্ডিয়ান নারী জারা প্যাটেল ( ডানের ছবি)। তিনি নিজের ছবিতে রাশ্মিকা মান্দানার মুখ বসিয়ে তৈরি করেছেন ডিপফেক ছবিটি 

সেই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন রাশ্মিকা মান্দানা। তার পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ কুরুচিকর। ডিপ নেকলাইনের সঙ্গে পোশাকের দৈর্ঘ্য অভিনেত্রীর ঊরু পেরোয়নি। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। আর সে কারণে সন্দেহ জাগে ভিডিও চিত্রটির সত্যতা নিয়ে। পরে ধরা পড়ে এটি আসলে একটি ডিপফেক ভিডিও। 

পরে জানা যায়, এই ভিডিও’তে দেখা যাচ্ছে নারীটি আসলে রশ্মিকা নন। অন্য এক নারীর ভিডিওতে এআই প্রযুক্তির সহায়তায় দক্ষিণী অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রশ্মিকার অনুরাগীরা। এবার একই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে নেয়ার দাবি জানিয়েছে বিগ বি। সে সঙ্গে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও । 

সামাজিক মাধ্যমে এই ‘ডিপফেক’ ভিডিওর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ভারতের আইটি নিয়ম লঙ্ঘন করে এমন কোনও কাজ করা যাবে না। এরকম ভিডিও সামাজিক মাধ্যম থেকে ৩৬ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার আইনি নির্দেশের কথা মনে করিয়ে দিয়েছেন রাজীব চন্দ্রশেখর। তিনি মনে করেন, এসব ভুয়া চিত্র তৈরি বন্ধের জন্য এখনই আইন তৈরি করার সবচেয়ে উপযুক্ত সময়।

অপরাধীর কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন অমিতাভ বচ্চন

পরে জানা গেছে রাশ্মিকা মান্দানার মুখ বসিয়ে ওই ভিডিও চিত্রটি তৈরি করেছেন এক ব্রিটিশ-ইন্ডিয়ান নারী। যার নাম জারা প্যাটেল। তিনিই এই ‘ডিপফেক’ ভিডিও বানিয়েছেন। তার সামাজিক মাধ্যম থেকে এই ভিডিও সব খানে ছড়িয়ে পরেছে। শুধু রাশ্মিকাই নয়, ভারতের জনপ্রিয় সিনে নায়িকাদের আরও অনেককে নিয়েই তিনি এধরনের ডিপফেক ভিডিও তৈরি করেছেন। সেগুলো থেকে অর্থও কামিয়েছেন প্রচুর।  

এআর
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর