বিরাট-অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন ‘ভিক্যাট’, হানিমুনে গেলেন...

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০:১৬ পিএম

গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের প্রতিবেশী হচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলী। প্রস্তুতি অনেকটাই শেষ। অপরদিকে গতকাল বিয়ের পর আজ ‘ভিক্যাট’ গিয়েছেন হানিমুনে। নবদম্পতি ১২ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টে অবস্থান করবেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সাতপাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। আগেই শোনা গিয়েছিল, নবদম্পতি নিজেদের জুহুতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। পাঁচ বছরের জন্য ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটটি আবাসনের অষ্টম তলায়। সেখানেই ‘বিরুষ্কা’র বাস।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছিল, ভিকি-ক্যাটরিনা ফ্ল্যাট ভাড়া নেয়ার সময় প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা জমা রেখেছেন। প্রথম ৩৬ মাস ভিকি এবং ক্যাটরিনা প্রতি মাসে ৮ লাখ টাকা করে ভাড়া দেবেন। তারপরের ১২ মাস ৮.৪০ লাখ টাকা করে প্রতি মাসের ভাড়া। এরপরের একবছর প্রতি মাসে হবু তারকা দম্পতি সেই বাসস্থানের জন্য প্রতিমাসে ৮.৮ লাখ করে টাকা দেবেন।

বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের নতুন ফ্ল্যাট সাজাতে শুরু করেন ‘ভিক্যাট’। তাদের বাড়ির কনস্ট্রাকশনের আওয়াজে ভীষণ অস্বস্তিতে ছিলেন অনুষ্কা। আর তাই নবদম্পতিকে শুভেচ্ছা জানানো পোস্টে মজা করেই তিনি লেখেন, ‘তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। সারাজীবন একসঙ্গে থেকো। অবশেষে তোমরা বিয়ে শেষে তোমাদের বাড়িতে চলে আসতে পারবে। আমাদেরও আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।’

আরও পড়ুন: ডা. মুরাদকাণ্ড: দেশে ফিরেই যা করতে চাইলেন মাহি

এদিকে শুক্রবার সকাল হতেই ভিকি-ক্যাট উড়াল দিয়েছেন হানিমুনে। টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র নিশ্চিত করেছে, নবদম্পতি আগামী রোববার পর্যন্ত মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করবেন। তারপরে তারা মুম্বাইতে ফিরে যাবেন এবং নিজ নিজ সিনেমার শুটিং শুরু করবেন।

সকাল ৭টায় হেলিকপ্টারে করে রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট ছাড়েন ক্যাট-ভিকি। তাদের পরিবারের সদস্যেরা এরইমধ্যে মুম্বাই ফিরতে শুরু করেছেন।


একাত্তর/আরএ

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। এমনকি তাদের প্রেমের খবরও ছিল সবার অগোচরে, যার পর ২০২১ সালের ডিসেম্বরে...
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর