পুনে উৎসবে যাচ্ছে 'আজব কারখানা'

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮ পিএম

২০তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে শবনম ফেরদৌসী নির্মিত সিনেমা আজব কারখানা। ৩ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন।এই উৎসবেই হতে যাওয়া আরো দুই আয়োজন ৬ষ্ঠ অরেঞ্জ সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও লাতুর উৎসবেও প্রদর্শিত হবে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি।পরিচালক শবনম ফেরদৌসী ফেসবুক পোস্টে জানান এই খবরটি।

স্বাধীনতার মাসে ১৯ মার্চে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মুভিং ইমেজের (মমি) ফার্স্ট লুক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কোন বাংলা ছবি হিসাবে দেখানো হচ্ছে 'অন্যদিন'। মমি'র ওয়েবসাইট বলছে কামার আহমাদ সাইমনের এই ছবি 'আর্টিসটিক মাস্টারপিস' হিসেবে জায়গা পেয়েছে। কানে ক্যামেরা দ্য'র জয়ী ছবি 'মুরিনা' আর লোকার্ন উৎসবে গ্রাপ্রি জয়ী 'ব্যালকনি' সাথে দেখানো হবে অন্যদিন।

অবশেষে সব বিতর্ক, আইনি যুদ্ধ পেরিয়ে শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং হবু শাশুড়ি বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর থেকে সিনে সমালোচকরা। 

রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেইনের পরিস্থিতিকে মর্মান্তিক হিসেবে বর্ণনা করে নিরীহ মানুষদের সহায়তার অনুরোধ জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

এদিকে, রাশিয়ার আক্রমণের তথ্যচিত্র ধারণ করতে যুদ্ধের চূড়ান্ত ঝুঁকি নিয়ে ইউক্রেনে অস্কারজয়ী অভিনেতা শন পেন।ভাইস স্টুডিওজের বরাতে এ তথ্য জানিয়েছে ভ্যারাইটি ম্যাগাজিন। 

ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞার মধ্যে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা থেকেও বাদ দেয়া হল রাশিয়াকে। বিবিসি জানায়, একদিন আগেও ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার আয়োজকরা বলেছিল, রাশিয়াকে এতে অংশগ্রহণ করবে। তবে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন কর্তৃপক্ষ খুব দ্রুতই সিদ্ধান্তে পরিবর্তন আনে।



একাত্তর/ এনএ


অবশেষে, দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’। শুক্রবার পাঁচ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেয়া বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র আজব কারখানা মাতালো সেখানকার দর্শকদের। মঙ্গলবার সন্ধ্যায় নন্দন-দুইয়ে সিনেমাটি প্রথম শো অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর