কলকাতা চলচ্চিত্র উৎসব মাতালো ‘আজব কারখানা’

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৩:১৬ পিএম

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেয়া বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র আজব কারখানা মাতালো সেখানকার দর্শকদের। 

মঙ্গলবার সন্ধ্যায় নন্দন-দুইয়ে সিনেমাটি প্রথম শো অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন সিনেমার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক শবনম ফেরদৌসি।

ছবিটি দেখতে কলকাতা সিনেপ্রেমীরা কতটা মুখিয়ে ছিলেন, প্রথম দিনের শো-তেই তার প্রমাণ পাওয়া গেল। হলের মেঝেতে বসে কলকাতার সিনেমাপ্রেমীরা বাংলাদেশি সিনেমাটি দেখলেন।

image


দাড়ি-গোঁফ নিয়ে সম্পূর্ণ নতুন লুকে পরমব্রতকে আবিষ্কার করেছে কলকাতার দর্শকরা। সেই সঙ্গে পরিচালক শবনম ফেরদৌসীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দর্শকরা। 

পরিচালক শবনম ফেরদৌসি জানান, এই ছবিতে অভিনয়ের জন্য পরমব্রত ছাড়া আর কাউকে তিনি ভাবতেই পারেননি। কারণ, প্রধান চরিত্রের জন্য এমন একজনকে দরকার ছিল যে শুধু অভিনয় জানলেই হবে না, মিউজিকের সঙ্গেও যার যোগ থাকতে হবে।  

এই ছবিতে বাংলাদেশের প্রবাদপ্রতিম কবি হেলাল হাফিজের চারটি কবিতায় সুর দেওয়া হয়েছে। নতুন আঙ্গিকে সাজানো হয়েছে গানগুলোকে। 

image


শবনম ফেরদৌসি পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই প্রথম। এর আগে ছোট তথ্যচিত্র বানিয়ে নজরে আসেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও।

কলকাতা উৎসবের ‘এশিয়ান সিলেক্ট:নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে আছে আজব কারখানা। ২৮ এপ্রিল নজরুল তীর্থে হবে চলচ্চিত্রটির দ্বিতীয় প্রদর্শনী।

২৫ এপ্রিল থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত।


একাত্তর/এসি

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর