করণের সঙ্গে আর কফি খেতে আসবেন না কেউ

আপডেট : ০৪ মে ২০২২, ০২:৫৫ পিএম

ভারতের টিভি রিয়ালিটি শো হিসাবে প্রথম দিকে বেশ নাম করেছিলো ‘কফি উইথ সিমি আগারওয়াল’। খুব বেশিদিন চলেনি। পরে এটি সঞ্চালনার দায়িত্ব নেন নামি পরিচালক ও প্রযোজক করণ জোহর। সেটি হয়ে যায় ‘কফি উইথ করণ’।

শুরু থেকেই হলিউডের সব বড় বড় তারকাদের সঙ্গে কফির আড্ডায় মেতে উঠে অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় নিয়ে যান করণ। পায় দুর্দান্ত টিআরপি। শুধু দর্শকই নয়, রিয়ালিটি শোটি বিনোদন মিডিয়ার জন্য অন্যতম খবরের সূত্রও হয়ে উঠে।

তবে দর্শকদের জন্য মন খারাপের খবর হলো আর ফিরবে না করণ জোহরের জনপ্রিয় রিয়ালিটি শো ‘কফি উইথ করণ’। বুধবার নিজের সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এই খবর শেয়ার করেন পরিচালক। শো’টির শেষ সম্প্রচার হয়েছিলো করোনাকালের আগে ২০১৯ সালে।

২০০৪ সালে প্রথমবার সম্প্রচারিত হয় কফি উইথ করণ। প্রথম অতিথি ছিলেন শাহরুখ-কাজল। তারপর থেকে রনবীর সিং , রনবীর কাপুর, করিণা কাপুর খান, সইফ আলি খান থেকে সাড়া আলি খান বাদ যাননি বলিউডের প্রথম সারির কোনো তারকাই।

ইন্সটাগ্রাম পোস্টে দুঃখের সঙ্গে করণ লেখেন,’কফি উইথ করণ আমার জীবনের একটি অংশ, ছয় মৌসুম আমরা শেষ করেছি। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে আমাদের নিজেদের একটা জায়গা করতে পেরেছি। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, ‘কফি উইথ করণ আর ফিরবে না’।


একাত্তর/এসএ

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর