শ্রীমতিকে নামিয়ে দেয়ায় ক্ষেপলেন স্বস্তিকা

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:২৭ পিএম

টালিউডের উমা বৌদি আর বিবি হিসাবে খ্যাত স্বস্তিকা মুখোপাধ্যায় এবার এলেন শ্রীমতি হয়ে। এই নামে তার সিনেমাটি মুক্তি পেয়েছে এক সপ্তাহ হলো। কিন্তু দ্বিতীয় সপ্তাহ আসতেই স্বস্তিকার সেই ছবি হল থেকে নামিয়ে দেয়াতে বেজায় চটেছেন এই অভিনেত্রী।

বেশ কিছু দিন ধরে ‘বাংলা ছবিরপাশে দাঁড়ান’- এই হ্যাশ ট্যাগ কিছুদিন আগে পর্যন্ত সামাজিক মাধ্যমে আন্দোলন শুরু করেছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় সপ্তাহে না ঢুকতেই ‘শ্রীমতি’ পরে যাওয়ায় এখন নিজের আন্দোলন নিয়ে নিজেই প্রশ্ন করেছেন স্বস্তিকা।

যদি কেউ সাপোর্ট করতেও চায় তাহলে করবে কী ভাবে? এই প্রশ্নই তুলেছেন তিনি। কারণ তাঁর নতুন ছবি ‘শ্রীমতী’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। এই ছবির প্রমোশনের জন্য তাকে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। আর দ্বিতীয় সপ্তাহে এসে মুখ থুবড়ে পড়তে চলেছে এই ছবি।

image


কারণ প্রথম সপ্তাহে ঠিকঠাক হল এবং শো টাইম পেলেও দ্বিতীয় সপ্তাহে এসে ‘শ্রীমতী’ কে দেয়া হয়েছে চারটি হল আর শো টাইম দুপুরে। স্বাভাবিকভাবেই দর্শক নিজের অফিস কিংবা কাজ বাদ দিয়ে সিনেমা দেখতে আসবেন না।

যার কারণে তৃতীয় সপ্তাহ আসতে না আসতেই উঠিয়ে দেয়া হলো এই ছবিটিকে। এই নিয়ে ক্ষুব্ধ স্বস্তিকা। ফেসবুকে একটি লম্বা পোস্ট করে বসলেন তিনি।

স্বস্তিকা লিখলেন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবিসাপোর্ট করুন কিন্তু কে কীভাবে করবে? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোন রকম জায়গা দেয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়।

image


তিনি আরও বলেন, ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি? হল দেয়া হবে না আর দেওয়া হলেও এমন শো টাইম দেয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানিতে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেয়া যায়। শ্রীমতীর কপালেও এটাই হলো।

উল্লেখ্য, ১৫ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে ‘কুলের আচার’। নাম না নিলেও এই ছবিকেই ইঙ্গিত করেছেন স্বস্তিকা। যাতে স্বামী আর স্ত্রীর ভূমিকায় রয়েছেন বিক্রম ও মধুমিতা। আর শ্বশুর-শাশুড়িই ন্দ্রাণী হালদার ও সুজন মুখোপাধ্যায়।


একাত্তর/আরবিএস  

তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা তার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি...
প্রিয় তারকাকে শেষবারের মতো পর্দার প্রচারণা অনুষ্ঠানে দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৯০ হাজার ভক্ত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর