রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুনে পুড়ে একজনের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১০:২৩ পিএম

বলিউড তারকা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে অভিনীত লাভ রঞ্জনের পরিচালনায় নির্মাণাধীন সিনেমার সিনেমার শুটিং সেটেই ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, মুম্বাইয়ে সেট তৈরি করে শুটিং হচ্ছিল সিনেমাটির। শুক্রবার (২৯ জুলাই) বিকাল সাড়ে চারটা নাগাদ শুটিং সেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে গিয়েছিল ঘটনাস্থলে। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে এক যুবক পুরোপুরি ঝলসে যান। ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম মণীশ দেবশী। তিনি ছাড়া আরও একজন কর্মী আহত হয়েছেন, যিনি আলোকসজ্জার কাজের দায়িত্বে ছিলেন। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা ছিল, শুটিং সেটের পাশের কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে পরে যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হন, সেট থেকেই আগুন লেগেছে। সেটের জন্য বাঁশ-কাঠ দিয়ে প্যান্ডেল বানানো হচ্ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় সেটে ছিলেন না রণবীর ও শ্রদ্ধা কেউই। 

অগ্নিকাণ্ডের কারণে আপাতত সিনেমাটির শুটিং স্থগিত করা হয়েছে। কয়েকদিন পর পুনরায় শুটিংয়ে ফিরবেন তারা। এই সিনেমায় রণবীর-শ্রদ্ধা ছাড়াও থাকছেন ডিম্পল কাপাডিয়া ও বনি কাপুর। ২০২৩ সালের ৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।


একাত্তর/এসএ

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর