না ফেরার দেশে কিংবদন্তী গায়িকা অলিভিয়া নিউটন

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৪:৫৮ পিএম

না ফেরার দেশে পাড়ি জমালেন এক সময়কার হার্টথ্রব সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন। তার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান গোটা বিশ্ব!

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ৭৩ বছর বয়সী এই তারকা ক্যালিফোর্নিয়াতে নিজ বাড়িতে মারা যান। পরিবার এবং বন্ধু বেষ্টিত হয়ে আবাসস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয় এই তারকার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ফেসবুক পেজে পোস্ট দেন স্বামী জন ইস্টারলিং।

অলিভিয়া গ্রিজ (Grease) চলচ্চিত্রে স্যান্ডির চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পান। যা এখনও পর্যন্ত হলিউডের সবচেয়ে সফল চলচ্চিত্রের মধ্যে একটি।

image


অভিনেত্রীর মৃত্যুতে তার গ্রীস সহ-অভিনেতা জন ট্রাভোল্টা বলেছেন, আপনার প্রভাব অবিশ্বাস্য ছিল। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা আপনাকে সবসময় মনে রাখব।

তার মৃত্যুর খবরে শোকাহত গোটা হলিউড। অলিভিয়ার মৃত্যুতে তার অসংখ্য ভক্তের পাশাপাশি বিখ্যাত ব্যক্তিরাও তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেছেন।

তার মধ্যে একজন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ইনস্টাগ্রামে অলিভিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, রেস্ট ইন পিস, অলিভিয়া নিউটন-জন।

গায়ক রড স্টুয়ার্ট তাকে নিখুঁত অভিনেত্রী, দুর্দান্ত ভদ্র এবং পরিশীলিত বলে অভিহিত করেছেন। গায়িকা কাইলি মিনোগ, ডিওন ওয়ারউইক সবাই অলিভিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন।

একজন অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী হিসেবে নিজের সফল কেরিয়ার গড়েছিলেন অলিভিয়া নিউটন-জন। তার গানের লাখ রাখ রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বব্যাপী।

১৯৭৮ সালের ‘স্যান্ডি ইন গ্রিজ’ চলচ্চিত্রের বড় সফলতার পর অলিভিয়া পরিচিত হয়েছিলেন গোটা বিশ্বের কাছে।

ছবিটির হিট গানগুলো মধ্যে রয়েছে, ইউ আর দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট এবং সামার নাইটস। উভয় গানেই সহ-অভিনেতা জন ট্রাভোল্টার সাথে অভিনয় করেছিলেন অলিভিয়া।

image


যুক্তরাজ্যের কেমব্রিজেই ১৯৪৮ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন নিউটন-জন। তার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গুপ্তচর ছিলেন। 

তার মা ছিলেন নোবেলজয়ী জার্মান ম্যাক্স বর্নের মেয়ে, ১৯৩৩ সালে নাৎসিরা ক্ষমতায় আসার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে জার্মানি থেকে পালান।

আরও পড়ুন: চটের শাড়ি-ব্লাউজ পরে নন্দিত ও নিন্দিত মনামী

১৯৫৪ সালে নিউটন-জনের পরিবার অস্ট্রেলিয়ায় চলে আসে, সেখানেই তার বেড়ে ওঠা। ‘গ্রিজ’ মুক্তি পাওয়ার আগেই নিউটন-জন চারটি গ্র্যামি পুরস্কার জিতেছিলেন।

বব ডিলানের লেখা গান ‘ইফ নট ফর ইউ’ গেয়ে ১৯৭১ সালে তিনি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। তার ওই গান যুক্তরাজ্যের টপচার্টে সপ্তম স্থানে উঠে যায়।


একাত্তর/আরএ

প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর