শিল্পী আজাদ রহমান স্মরণে নতুন সুর

আপডেট : ১৭ মে ২০২১, ০৩:৫৮ পিএম

গতকাল রোববার (১৬ মে) ছিল বাংলাদেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আজাদ রহমানের প্রথম প্রয়াণ দিবস। বরেণ্য এই সঙ্গীত ব্যক্তিত্বকে স্মরণ করে, তার মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে নতুন সুর তৈরি করেছেন পশ্চিম বাংলার প্রখ্যাত গায়ক, গীতিকার ও সুরস্রষ্টা কবীর সুমন।

কবীর সুমন তিনতাল মধ্যগতির এই বাংলা খেয়ালের নামকরণ করেছেন রাগ আজাদ। বাংলা খেয়ালের পথিকৃত আজাদ রহমানের স্মৃতিতে উৎসর্গ করেন এই রাগের প্রথম বাংলা খেয়াল বন্দিশ রচনাটি।

১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন আজাদ রহমান। বাংলাদেশের চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বিভাগে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আজাদ রহমান ২০২০ সালের ১৬ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একাত্তর/এসজে 
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর