‘খুফিয়া’ ছবিতে অভিনয় নিয়ে অনেক গল্প আছে: বাঁধন

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৭:৫৩ পিএম

অবশেষে প্রকাশ্যে এলো দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি ছবি ‘খুফিয়া’- এর টিজার। সেখানে দেখে গেলো তাঁর ফার্স্ট লুকও। 

বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমার প্রথম টিজার প্রখাশ পেয়েছে সোমবার ইউটিউবে। সেখানে আলো আঁধারিতে আর্বিভূত হয়েছেন বাঁধন। 

৪৭ সেকেন্ডের এই টিজারে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী বাঁধনের ফার্স্টলুকও। টিজার দেখেই বোঝা গেছে সিনেমাটি রহস্য ঘরনার। 

টিজারটি দেখে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত বাঁধন বলেন, টিজারে যা দেখা যাচ্ছে সেটার শুটিংয়ের সময় বিশাল ভরদ্বাজ বলেছিলেন, আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো।

image


তিনি আরও বলেন, এটার বাকি কিছু কাজের জন্য আমি ভারতে যাচ্ছি। জানতাম না টিজার আজ মুক্তি পাচ্ছে। টিজার দেখে সত্যি আমি অভিভূত। 

এই ছবিতে অভিনয় করা নিয়ে অনেক গল্প আছে, যা ধীরে ধীরে বলার প্রতিশ্রুতি দিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

গেলো বছরই সিনেমাটির শুটিং শেষ করেন বাঁধন। বলিউডে তাঁর অভিষেকের জন্য মুখিয়ে আছে এদেশের ভক্তরা। অপেক্ষায় আছে কমে নেটফ্লিক্সে মুক্তি পাবে, তার অপেক্ষায়।

image


নেটফ্লিক্স প্রযোজিত ‘খুফিয়া’ নির্মিতি হয়েছে অমর ভূষণের লেখা বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে। এটি একটি রহস্যঘেরা থ্রিলার উপন্যাস।

যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশি অভিনেত্রী প্রয়োজন ছিলো পরিচালক বিশাল ভরদ্বাজের। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।

এই সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। 


একাত্তর/আরবিএস  

ইতিহাসের পাতায় জায়গা করে নিলো আজমেরী হক বাঁধনের নাম। এ অর্জন তার অভিনয়শিল্পী জীবনের খ্যাতির জন্য নয়, বরং তার ব্যক্তি জীবনের লড়াইয়ের জন্য পাওয়া। তবে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বাস্তব ও অভিনয় উভয়...
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। তাদের অনেকেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো। এই তালিকায় রয়েছে বিদ্যা বালন থেকে জন আব্রাহমও।
কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। স্বপ্ন পূরণের জন্য অনেকেই অনেক কিছু করেন। ঠিক তেমনি অল্প বয়স থেকেই হিন্দি সিনেমায় কাজ করার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছেন বলিপাড়ার একাধিক তারকা। অনেকের ক্ষেত্রেই তাদের...
এবার বলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ এর নির্মাণে খুফিয়া সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটি ট্রেইলার।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর