অমিতাভ থেকে শাহরুখ, কার শিক্ষাগত যোগ্যতা কী

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। তাদের অনেকেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো। এই তালিকায় রয়েছে বিদ্যা বালন থেকে জন আব্রাহমও।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেছেন অমিতাভ বচ্চন। তিনি বিজ্ঞান এবং কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকেও সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন অমিতাভ।

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ড চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয়ে তিন তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি। ২০০৯ সালে ইংল্যান্ড থেকে ভারতে ফেরেন অভিনেত্রী। মুম্বাইয়ে যশরাজ ফিল্মস সংস্থায় পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেন তিনি। তারপরই অভিনয়জগতে আত্মপ্রকাশ হয় তার।

‘ভিকি ডনর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে বলিউডে যে অভিনেতারা রয়েছেন তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। চন্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বিদ্যা বালনের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিদ্যার বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তবেই অভিনয়জগতে পা রাখুক তাদের কন্যা। সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ জন আব্রাহমের। অভিনয়ে নামার আগে মডেলিং জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে এমবিএ করেছেন জন।

বলি অভিনেতা সইফ আলি খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ ছবির হাত ধরে অভিনয় জগতে যাত্রা শুরু সারার। তিনি নিউ ইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বলিউডের অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতিমধ্যেই বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। এ অভিনেতা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।

অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খান। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল মাঙ্গে মোর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি। আধুনিক যুগের ইতিহাস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন সোহা। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।

দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খান। গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।

একাত্তর/আরএ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর